ঠাকুরগাঁওয়ে ট্রেন ও ট্রাকের সংঘর্ষ ড্রাইভার গুরুতর আহত!
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে ট্রেন ও ট্রাকের সংঘর্ষ ড্রাইভার গুরুতর আহত! ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ আমতলী নামক স্থানে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি ট্রাক দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় কেউ নিহত না হলেও ক্ষতিগ্রস্থ ট্রাকটির চালক গুরুতর আহত হয়েছেন। এ ঘটানায় ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকার অনেক কৃষক।
রবিবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলার আমতলী রেলক্রসিং এ এই ঘটনা ঘটে।
ঠাকুরগাঁও রোড রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আক্তারুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। আহত ট্রাক চালকের নাম জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাতে স্টেশন মাস্টার আক্তারুল ইসলাম বলেন, ঠাকুরগাঁও থেকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি দুপুর ১ টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। দুপুর দেড়টার সময় সদর উপজেলার আমতলী নামক স্থানে পৌঁছালে লোকাল সড়ক মহেশালীর দিক থেকে আসা একটি ট্রাককে ধাক্কা দেয় ট্রেনটি। এবং ট্রাকটি দুমরে মুচরে যায়।এতে ট্রাকটির চালক গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ট্রাক চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.