ঠাকুরগাঁওয়ে ইঞ্জিনিয়ার ছেলের হাতে বাবা খুন!
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে ইঞ্জিনিয়ার ছেলের হাতে বাবা খুন! ঠাকুরগাঁওয়ে বাবাকে হত্যার পর গোলাম আজম (২৯) নামে এক যুবক নিজেই থানায় হাজির হয়ে পুলিশের কাছে বাবাকে খুনের ঘটনা জানিয়েছেন। এ ঘটনায় পুলিশ ওই যুবককে আটক করেছে।
সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোর রাতে ঠাকুরগাঁও শহরের একুশে মোড় শান্তিনগর এলাকায় এ ঘটনাটি ঘটে।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, ওই যুবকের বাবা ফজলে আলম (৫৮) কে হত্যা পর তার ছেলে নিজেই থানায় উপস্থিত হয়ে পুলিশকে ঘটনা জানিয়েছেন। ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন।
নিহত ফজলে আলমের ভাতিজা শামসুজ্জামান বলেন, গোলাম আজম রাজশাহী ইউনির্ভাসিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি (রুয়েট) থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা শেষ করে ঢাকায় একটি ব্যাংকে কর্মরত ছিলেন। তারপর সে মানসিকভাবে অসুস্থ হয়ে যাওয়ার পর চাকরি ছেড়ে বাসায় চলে আসেন। পরে পাশের জেলা দিনাজপুরে একটি আইটি কোম্পানিতে কর্মরত ছিলেন। গত রাতে চাচার পাশাপাশি রুমে সে শুয়ে ছিল। আর কেউ বাসায় ছিলেন না। রাতের বেলা সে চাচার রুমে লাইট অন করে মাথায় আঘাত করে। তারপর তার হাতে থাকা চাকু দিয়ে কয়েক জায়গায় আঘাত করে। চাচা মারা যাওয়ার পর সে নিজেই থানায় চলে যায়।
ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন জানান, সোমবার ভোরবেলা লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ছেলেটি মানসিক ভারসাম্যহীন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.