
আন্তর্জাতিক গুম সপ্তাহ ২০২৬ উপলক্ষে গুমের শিকার ভুক্তভোগীদের ন্যায়বিচার, ক্ষতিপূরণ এবং পুনরাবৃত্তি রোধের নিশ্চয়তা দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ মে) সকাল সাড়ে ১১টায় শহরের চৌরাস্ত্া এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে মানবাধিকার সংস্থা অধিকার।
মানববন্ধনে সভাপতিত্ব করেন অধিকার-এর জেলা সমন্বয়ক নূর আফতাব রুপম। এতে বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী ও রাজনীতিবিদ রায়হান অপু, সাংবাদিক ফজলে ইমাম বুলবুল, রফিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
বক্তারা বলেন, বিগত বছরগুলোতে বহু মানুষ গুম হয়েছেন এবং অনেক পরিবার তাদের স্বজনদের হারিয়েছে। তারা অভিযোগ করেন, বিভিন্ন সময়ে রাষ্ট্রীয়ভাবে গোপন বন্দিশালা তৈরি করে বিরোধী রাজনৈতিক নেতা-কর্মী, ভিন্নমতাবলম্বী ও বিভিন্ন ব্যক্তিকে আটক রাখা হয়েছে।
তারা আরও বলেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর গুম প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে আইনগত উদ্যোগ নেওয়া হলেও তা কার্যকরভাবে বাস্তবায়ন হয়নি বলে দাবি করেন বক্তারা। তাদের মতে, এর ফলে ভুক্তভোগীরা এখনো ন্যায়বিচার থেকে বঞ্চিত।
মানববন্ধনে বক্তারা ৫ দফা দাবি তুলে ধরে বলেন, গুমের শিকার ব্যক্তিদের সুষ্ঠু তদন্ত, দোষীদের বিচার, ক্ষতিপূরণ প্রদান এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধে কঠোর আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
উল্লেখ্য, প্রতি বছর মে মাসের শেষ সপ্তাহে বিশ্বব্যাপী গুমের শিকার ব্যক্তিদের স্মরণে এবং ন্যায়বিচারের দাবিতে আন্তর্জাতিকভাবে এ সপ্তাহ পালন করা হয়। ১৯৮১ সালে দক্ষিণ আমেরিকার সংগঠন ফেডেফেম প্রথম এই উদ্যোগ শুরু করে, যা পরবর্তীতে বিশ্বব্যাপী মানবাধিকার সংগঠনগুলো পালন করে আসছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.