ঝিনাইগাতীতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ৩ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু; চালক আটক
শেরপুরের ঝিনাইগাতীতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় সাকিবুল (৮) জাকারিয়া (৯) আমিন ১০ পিতা সাহেব আলী নামের ৩ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যুে হয়েছে। রবিবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার বড় রাংটিয়া (পাতার মোড়) এলাকায় এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। নিহত তিন ছাত্রই উপজেলার নলকুড়া ইউনিয়নের বড় রাংটিয়া দেওয়ানী পাড়া এলাকার বাসিন্দা এবং স্থানীয় মারকাযুত তাকওয়া মাদ্রাসার হেফস বিভাগের শিক্ষার্থী। এ ঘটনায় ঘাতক মাইক্রোবাস ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার বিকেলে ওই তিন মাদ্রাসা শিক্ষার্থী মাদ্রাসা ছুটির পর বাড়ীতে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর উঠিয়ে দিলে তিন শিক্ষার্থী মারাক্তক ভাবে আহত হয়। পরে আহতের স্বজনা দ্রুত উদ্ধার করে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে রেফার করে। পরে তাদেরকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাকিবুল ও জাকারিয়া ও আমিনকে মৃত ঘোষণা করেন।
এদিকে ঘাতক মাইক্রোবাস ও তার ড্রাইবারকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আল আমিন এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান,ঘাতক মাইক্রোবাস ও তার চালকে আটক করা হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.