
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় খাদ্য অধিদপ্তরের আয়োজনে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৭ মে) বিকেলে উপজেলা খাদ্য গুদাম চত্বরে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন মাহমুদুল হক রুবেল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমিন-এর সভাপতিত্বে এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সোহেল রানা-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন মো. আমিরুল ইসলাম, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদুল আলম, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শাহজাহান আকন্দ, সদস্য সচিব মো. লুৎফর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান এবং যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান।
এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ধানকলের মালিক, কৃষক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার বিভিন্ন কৃষক ও মিলারদের কাছ থেকে কেজিপ্রতি ৪৯ টাকা দরে ২ হাজার ৬১৯ মেট্রিক টন চাল এবং কেজিপ্রতি ৩৬ টাকা দরে ১ হাজার ৭৮৬ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে।
প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুল হক রুবেল বলেন, কৃষকের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। স্বচ্ছতা ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও কৃষকদের প্রতি আহ্বান জানান তিনি।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.