জোয়া খেলার অপরাধে রাজশাহীতে পাঁচ জুয়াড়ী গ্রেপ্তার
এম এম মামুন, রাজশাহী ব্যুরো:
জোয়া খেলার অপরাধে রাজশাহীতে পাঁচ জুয়াড়ী গ্রেপ্তার। রাজশাহী মহানগরীতে জুয়া খেলার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহী নগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার পাঁচজন হলেন- স্বপন আলী (২৮), মো. রাসেল (২৬), মোঃ ফিরোজ (২২), আব্দুর রহমান (২৫) ও আরিফুল ইসলাম (২৮)। মহানগরীর বিভিন্ন এলাকায় তাদের বাড়ি।
শনিবার (২৩ এপ্রিল) দুপুরে আরএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নগরীর রাজপাড়া থানার পূর্বআলীগঞ্জ ডোবাপাড়া এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ডিবি পুলিশ এদের নগদ টাকা ও তাসসহ গ্রেপ্তার করে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.