জুলাই সনদের বাস্তবায়ন ও গণভোটের দাবিতে পঞ্চগড়ে জামায়াতে ইসলামী’র বিক্ষোভ সমাবেশ
জেলা আমীর অধ্যাপক ইকবাল হোসাইন বলেন- “আন্দোলনে ফ্যাসিবাদ বিদায় হলেও আবারও তার গন্ধ পাওয়া যাচ্ছে”
জুলাই সনদের বাস্তবায়ন ও গণভোটের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। সোমবার (২৬ অক্টোবর) বিকেলে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামী। এর আগে তেঁতুলিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে চৌরঙ্গী মোড়ে গিয়ে সমাবেশে পরিণত হয়।
সমাবেশে জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা অধ্যাপক ইকবাল হোসাইন বলেন, “আমরা জুলাই অভ্যুত্থান আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদকে বিদায় জানিয়েছি। কিন্তু এখন আবারও ফ্যাসিবাদের গন্ধ পাওয়া যাচ্ছে। পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন দিতে হবে- কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না।”
তিনি আরও বলেন, “জুলাই বিপ্লবের পর ভেবেছিলাম আর আন্দোলনের প্রয়োজন হবে না। কিন্তু এখনো দাবিদাওয়া আদায়ের জন্য রাজপথে নামতে হচ্ছে। সরকার ও একটি দলের সন্দেহজনক ভূমিকার কারণে জনগণের ভোটাধিকার হুমকির মুখে।”
ইকবাল হোসাইন বলেন, “বাংলাদেশে আর কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। আগামি নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে, নির্বাচনের আগে গণভোট দিতে হবে এবং জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন, জেলা নায়েবে আমীর মফিজুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.