
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (জিএম কাদের) এবং জাতীয় পার্টির (একাংশ) আনিসুল ইসলাম মাহমুদ ও জেপির আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
এক রিট আবেদনের ওপর শুনানি শেষে রোববার (১১ জানুয়ারি) বিচারপতি রাজ্জাক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
জুলাই ঐক্যের পক্ষে এই রিট আবেদন করেন সংগঠক আব্দুল্লাহ আল মাহমুদ (বোরহান মাহমুদ)। রিটকারীর পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির।
এর আগে গত ৭ জানুয়ারি জাতীয় পার্টি ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে বিরত রাখতে চেয়ে দায়ের করা রিট আবেদনের শুনানি ১১ জানুয়ারি পর্যন্ত মুলতবি করেন হাইকোর্ট।
সেদিন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে শুনানি শুরু হলে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেলের কাছে জানতে চাওয়া হয়—১০ জানুয়ারি পর্যন্ত যেসব প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়েছে, তাদের কেউ আপিল করেছেন কি না এবং কেউ প্রার্থিতা ফিরে পেয়েছেন কি না। এসব বিষয়ে রাষ্ট্রপক্ষকে আদালতে তথ্য উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে শুনানি ১১ জানুয়ারি পর্যন্ত মুলতবি করা হয়।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.