ছাত্রলীগ নেতা ভাস্করকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি!
রাবি প্রতিনিধি:
ছাত্রলীগ নেতা ভাস্করকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি! রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অর্থনীতি বিভাগের শিক্ষার্থী শামসুল ইসলামকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতাকে বহিষ্কারের দাবি জানিয়েছে শিক্ষক-শিক্ষার্থীরা। রবিবার (২১ আগষ্ট) বেলা সাড়ে ১১টায় টায় শহীদ তাজউদ্দিন সিনেট ভবনের সামনে এ আয়োজিত কর্মসূচি থেকে এসব দাবি জানানো হয়।
মানববন্ধনে অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন বলেন, "ঘটনার প্রেক্ষিতে ছাত্রলীগ নেতাকে হল থেকে বহিষ্কার করা উচিত ছিল। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রসাশন সেটা করে নি। ছাত্রলীগ নেতারা তাকে তিন ঘন্টা যাবত নির্যাতন করেছিল। এমনকি আমি শিক্ষার্থীদের মাধ্যমে জেনেছি তাকে মারধরের পর ছাত্রলীগ নেতা হুমকি দিয়েছিল যে সে যেন কোনো অভিযোগ না করে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। আপনারা চিন্তা করেন আমরা কোন সমাজে বাস করি, একটি ছেলে ভয়ের গ্যারাজাল থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ জানালো। কিন্তু প্রশাসন সেই ছেলেটিকে প্রোটেকশন দিতে আসে নি। তার কোনো ক্ষতি হলে এর দায়ভার কে নিত। আমি এই ঘটনার সুষ্টু তদন্ত কমিটি গঠন করে অতিদ্রুত অভিযুক্তদের ন্যায়বিচারের দাবি জানাচ্ছি।"
কর্মসূচিতে অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বাধন বলেন, "বিশ্ববিদ্যালয়ে আমাদের অভিভাবক বিশ্ববিদ্যালয় প্রশাসক এবং শিক্ষক। সহপাঠীর এ রকম অবস্থা দেখে আমরা সঙ্কিত। এ রকম ঘটানায় আমরা সাধারণ শিক্ষার্থীরা খুব ভয়ে থাকি এর পরের জন না আমি হই। বিশ্ববিদ্যালয় প্রসাশনের কাছে আমার দাবি এই ঘটনায় দ্রুত তদন্ত কমিটি গঠন করা হোক আর যেন আমাদের এই ধরনের অপ্রিতিকর ঘটনা না ঘটে।" এদিকে অর্থনীতি বিভাগের এই প্রতিবাদের সঙ্গে একাত্মতা জানিয়ে মানববন্ধনে অংশ নিয়েছে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস রাইট এসোসিয়েশন।
এসময় সংগঠনটির সভাপতি মেহেদী সজীব বলেন, "একজন সাধারণ তিন ঘন্টা ধরে রুমে আটকে রেখে নির্যাতন করেছে। একটি ছাত্র সংগঠন কোনো অবস্থাতেই বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী বিরোধী কোনো ধরনের কর্মকাণ্ড করতে পারেন না। তাই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে আমরা এ ঘটনার সুষ্টু তদন্ত সাপেক্ষে সর্বোচ্চ বিচারের দাবি জানাই। এছাড়া পরবর্তীতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেই বিষয়ে প্রশাসনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।"
কর্মসূচিতে স্টুডেন্টস রাইট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোজাহিদ হোসেন বাবুর সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.