চারঘাটে রঙ মেশানো ১২ টন মুগডাল জব্দ, দুই মিল মালিককে ২ লাখ টাকা জরিমানা
অস্বাস্থ্যকর ও অনিবন্ধিত ডাল উৎপাদন করছিল দুই মিল, নিরাপদ খাদ্য আইনে ব্যবস্থা
রাজশাহীর চারঘাটে রঙ মেশানো ১২ টন মুগডাল জব্দ করেছে প্রশাসন। একই সঙ্গে অনিবন্ধিত ও নিম্নমানের খাদ্যপণ্য মজুদের দায়ে দুই ডাল মিলের মালিককে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলার হলিদাগাছী স্টেশন এলাকায় এই অভিযান পরিচালনা করেন চারঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাহাতুল করিম মিজান। অভিযানে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রাজশাহী কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. ইয়ামিন হোসেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মামা ভাগ্নে এন্টারপ্রাইজ (ডাল ক্রাশিং অ্যান্ড সর্টিং মিল) অনিবন্ধিতভাবে খাদ্যপণ্য উৎপাদন, প্রক্রিয়াকরণ, সরবরাহ ও বিক্রয় করছিল। সেখানে নিম্নমানের ও পোকামাকড়যুক্ত ডাল মজুদ থাকা অবস্থায় অভিযান চালানো হয়। এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ধারা ৩৯ অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিক নাসির উদ্দীনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া মেসার্স পারভেজ এন্টারপ্রাইজ (ডাল অ্যান্ড সর্টিং মিল) কর্তৃপক্ষ পরিদর্শন ও নমুনা সংগ্রহে বাধা দেওয়ায় প্রতিষ্ঠানটির মালিক বাবর আলীকে একই আইনের ধারা ৪০ অনুযায়ী আরও ১ লাখ টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে দুই প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানার টাকা আদায় করা হয়।
নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. ইয়ামিন হোসেন বলেন, “চারঘাটের দুই ডাল মিলে নিম্নমানের ও রঙ মেশানো ১২ টন মুগডাল জব্দ করা হয়েছে। এসব ডাল মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। খাদ্যের মান নিশ্চিত করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.