
চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে বিক্ষোভ ও ‘সড়ক ভবন ঘেরাও’ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
“চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটি”-র ব্যানারে সোমবার (১৮ মে) সকালে এ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।
সড়ক ভবন ঘেরাও কর্মসূচিতে চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটির আহ্বায়ক মোঃ তরিকুল আলম মোল্লা-এর নেতৃত্বে উপস্থিত ছিলেন জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সাইদুর রহমান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান অ্যাড. নুরে আলম সিদ্দিকী আসাদ, সিএনজি সমিতির সভাপতি মোঃ আসগার আলী, চাঁপাইনবাবগঞ্জ ইলেকট্রনিকস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল আহমেদ ও হাদিদুল মোবিন হাদিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে মহানন্দা সেতুতে টোল আদায় নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। জেলার সাধারণ মানুষ, ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও যাত্রীদের দুর্ভোগ লাঘবে সেতুটি স্থায়ীভাবে টোলমুক্ত করার দাবি জানানো হয়েছে।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, মহানন্দা সেতুর পাশের সড়ক ভবনের সামনে সমবেত হয়ে বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি পালন করবেন আন্দোলনকারীরা। এ সময় টোল আদায় বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান ও প্রতিবাদী বক্তব্য দেওয়া হবে বলেও জানা গেছে।
আয়োজক কমিটির নেতারা বলেন, চাঁপাইনবাবগঞ্জের মানুষের স্বার্থে মহানন্দা সেতুর টোল ব্যবস্থা বাতিল করা প্রয়োজন। তারা সাধারণ জনগণকে স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশগ্রহণ করে দাবি আদায়ের আন্দোলন সফল করার আহ্বান জানান।
কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.