চলনবিল কিন্ডার গার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত
সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
চলনবিল কিন্ডার গার্টেন এসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) নাটোরের সিংড়া উপজেলার প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে এই পরিক্ষা অনুষ্ঠিত হয়। সিংড়া দমদমা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলম ডিগ্রি কলেজে সকাল ১০ থেকে ১২ টা পর্যন্ত বাংলা এবং বিকেল ২ টা থেকে ৪ টা পর্যন্ত ইংরেজি বিষয়ে উপজেলার ২২ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬৭২ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে।
চলনবিল কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও কেন্দ্র সচিব অধ্যক্ষ ফেরদৌস আলম ফিরোজ বলেন, মেধার ভিত্তিতে ৫ শতাংশ শিক্ষার্থীকে ট্যালেন্টপুল ও ৩৫ শতাংশ শিক্ষার্থীকে সাধারণ ক্যাটাগরিতে বৃত্তি দেয়া হবে।
এসোসিয়েশনের সভাপতি নুরুল ইসলাম বুলবুল বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতা গড়ে তোলার লক্ষ্যে উপজেলার প্রাথমিক পর্যায়ের সকল কিন্ডার গার্টেন (কেজি) প্রতিষ্ঠানের সমন্বয়ে এই পরিক্ষার ব্যবস্থা করা হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.