চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ ১৬ জনের পদত্যাগ!
মোহাম্মদ মাসুদ, বিশেষ প্রতিনিধিঃ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ ১৬ জনের পদত্যাগ! দেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ ১৬ জনের পদত্যাগে আলোচিত-সমালোচিত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণসহ গণমাধ্যম সোশ্যাল মিডিয়া দেশ জুড়ে। রোববার (১২ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর তারা পদত্যাগপত্র জমা দেন। (চবি) প্রক্টরসহ ১৬জন পদত্যাগ করেছেন।
কে এম নূর আহমদ রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ব্যক্তিগত কারণ দেখিয়ে তারা পদত্যাগ করেছেন। পদত্যাগপত্র আমরা পেয়েছি।বাকি কারণ পরে জানানো হবে।
এদিকে নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নূরুল আজিম সিকদার।
পদত্যাগের কারণ হিসেবে সদ্য সাবেক প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন,"আমি গবেষণার মানুষ। করোনাকালীন দায়িত্ব পালন করতে গিয়ে আমার গবেষণায় ব্যাঘাত ঘটেছে। গবেষণায় পূর্ণ সময় দেওয়ার জন্যই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।"
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.