
শনিবার (২২ নভেম্বর) রাতে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নে এনসিপির কমিটি ঘোষণা ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, স্বাধীনতার পর থেকে চট্টগ্রাম বন্দর রাজনৈতিক প্রভাব, সিন্ডিকেট ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে পরিচালিত হয়েছে। অনেক সময় মাদার ভেসেল থেকে কোন পণ্য নামবে তা পর্যন্ত রাজনৈতিকভাবে নির্ধারণ করা হয়েছে। এতে বহু পণ্য নষ্ট হয়েছে এবং ব্যবসায়ীদের কোটি কোটি টাকা ঘুষ দিতে হয়েছে।
সারজিস আলম বলেন, “আমরা কখনোই বলিনি যে চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দিতেই হবে। কিন্তু যদি সরকার মনে করে বিদেশি কোনো কোম্পানি পরিচালনা করবে, তাহলে তাদের কঠোর জবাবদিহিতার আওতায় আনতে হবে। আমরা দেখেছি দেশীয় কোম্পানিগুলোও দীর্ঘদিন ধরে পরিচালনা করেছে—এখন দেখবো বিদেশিরা কতটা স্বচ্ছভাবে চালায়।”
তিনি আরও বলেন, চট্টগ্রাম বন্দর কোথাও বিদেশে চলে যাচ্ছে না; শুধু ব্যবস্থাপনা সঠিক হলে আগের মতো লুটপাট ও রাজনৈতিক অপব্যবহার কমে যাবে। বন্দরটি রাজনৈতিক প্রভাবমুক্ত হওয়া খুবই গুরুত্বপূর্ণ।
অন্যদিকে, সংসদে সাধারণ মানুষের প্রতিনিধিত্ব বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরে সারজিস আলম বলেন, “সংসদে কৃষক, রিকশাচালক, শ্রমিকদের জন্য অন্তত ১০টি আসন থাকা উচিত। এতে দেশের প্রকৃত সমস্যার প্রতিফলন ঘটবে। উচ্চবিত্ত পেশাজীবীরা এতদিন মানুষের কষ্ট যথাযথভাবে তুলে ধরতে পারেননি।”
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.