চকরিয়ায় পুকুরের পানিতে ডুবে সহদর দুই বোনের মৃত্যু!
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ
চকরিয়ায় পুকুরের পানিতে ডুবে সহদর দুই বোনের মৃত্যু! কক্সবাজারের চকরিয়ায় পুকুরের পানিতে ডুবে তাবিয়া জান্নাত (৪) ও হোছাইবা আক্তার (২) দুই বোনের করুণ মুত্যু হয়েছে। সোমবার (৬ মার্দুচ) দুপুরের দিকে উপজেলার সাহারবিল ইউনিয়নের কোরালখালী পশ্চিম পাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত দুই বোন তাবিয়া জান্নাত ও হোছাইবা আক্তার ওই এলাকার সাইফুল ইসলামের মেয়ে ছিল।
সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরী এই মর্মান্তিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত দুই শিশুর মা পুকুরে অজু করে নামাজ পড়তে যায়। সে সময় বাড়ির উঠানে খেলা করছিল তাবিয়া ও হোছাইবা। তাদের মা নামাজে বসলে তারা খেলতে খেলতে পুকুর পাড়ে গেলে ছোট বোন হোছাইবা পুকুরে পড়ে যায়। এ সময় তাকে উদ্ধার করতে বড় বোন তাবিয়াও পুকুরে নেমে পড়ে। এতে দুইজনই পানিতে ডুবে মারা যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর বিকেল তিনটার দিকে পুকুরের পানিতে দুইজনের লাশ ভাসতে দেখে তাদের মৃত উদ্ধার করে পরিবারের সদস্যরা। দুই বোনের পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.