
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সার্বিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী।
শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১২টায় উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় যোগ দেওয়ার আগে উপজেলা পরিষদে নবনির্মিত লাইব্রেরির ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী।
জাকির মুন্সী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মু: মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফয়সাল রায়হান, উম্মে সালমা রুমা এবং নূরে আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সাকলাইন হোসেন, এলজিইডি অফিসার আছহাবুর রহমান, আনসার ও ভিডিপি অফিসার ফরহাদ আলম চৌধুরী, সমাজসেবা অফিসার জাহাঙ্গীর আরিফসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
উন্মুক্ত মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরাও অংশ নেন। তাদের মধ্যে উপস্থিত ছিলেন মোয়াজ্জেম হোসেন, মনিরুজ্জামান সোহরাব, আবুল কাসেম মোহাম্মদ মাসুম, মতিউর রহমান, শামিউল আলম শ্যামল, গোলাম কিবরিয়া হাবিব এবং শারিকুল ইসলাম সাদ্দাম।
রাজনৈতিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আশরাফুল হক ও সাজ্জাদ আলী এবং জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল।
সভায় উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অবকাঠামোগত উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন দিক তুলে ধরে জেলা প্রশাসকের সঙ্গে উন্মুক্ত আলোচনা করেন স্থানীয় সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সুধীজনরা।
জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী বলেন, গোমস্তাপুর উপজেলার সার্বিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে প্রশাসন সবসময় জনগণের পাশে থাকবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.