গোদাগাড়ীতে পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার
এম এম মামুন, রাজশাহী ব্যুরো:
গোদাগাড়ীতে পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার। রাজশাহীতে রবিউল ইসলাম (২৫) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে তিনটি বিদেশী পিস্তল, সাতটি ম্যাগজিন ও ১৯ রাউন্ড গুলি জব্দ করা হয়।
র্যাব-৫ এর নাটোর ক্যাম্পের একটি দল রোববার দিবাগত রাত ১২টার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বালিয়াঘাটা গ্রামে অভিযান চালিয়ে রবিউলকে অস্ত্রসহ হাতেনাতে গ্রেপ্তার করে।
র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করে জানান, রবিউল একজন অস্ত্র কারবারি। দীর্ঘদিন ধরেই অস্ত্র কেনাবেচা করছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। আসামিকেও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আসামি রবিউলের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার তাহেরপুর গ্রামে। তার বাবার নাম শরিফুল ইসলাম।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.