
রাজশাহীর গোদাগাড়ীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক ও কেয়ারটেকারদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টায় উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক মো. মুজিবুর রহমান।
সভায় মসজিদভিত্তিক শিক্ষার মানোন্নয়ন, শিশুদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার প্রসার এবং শিক্ষক-কেয়ারটেকারদের দায়িত্ব ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মো. মুজিবুর রহমান বলেন, “শিশুদের ছোটবেলা থেকেই কোরআন শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হবে। একটি আদর্শ জাতি গঠনে মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রম অপরিহার্য।”
তিনি আরও বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভরতায় শিশু-কিশোরদের মোবাইল ও অনলাইন আসক্তি উদ্বেগজনক হারে বাড়ছে। তাই তাদের এ আসক্তি থেকে দূরে রেখে সুশিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন আনারুল ইসলাম, ড. মুহাম্ম্দ ওয়ায়দুল্লাহ এবং ফিল্ড সুপারভাইজার মুহাম্মদুল্লাহসহ বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তি।
এদিন সকাল সাড়ে ৭টায় অধ্যাপক মো. মুজিবুর রহমান রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর গোদাগাড়ী স্টেশন পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি স্টেশনের সার্বিক কার্যক্রম, জরুরি সেবা ও জননিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।
তিনি বলেন, “ফায়ার সার্ভিস জনগণের জন্য অত্যন্ত জরুরি একটি সেবা প্রতিষ্ঠান। দুর্ঘটনা ও সংকটময় মুহূর্তে দ্রুত, দক্ষ ও মানবিক সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, জনসাধারণকে ফায়ার সার্ভিসের সেবা, অ্যাম্বুলেন্স সুবিধা ও জরুরি যোগাযোগব্যবস্থা সম্পর্কে সচেতন করা প্রয়োজন, যাতে প্রয়োজনে সহজে সহায়তা পাওয়া যায়।
পরিদর্শনে উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক, রকিবুজ্জামান সরকারসহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.