গোদাগাড়ীতে বাসের চাপায় এক পথচারী নিহত
রাজশাহীর গোদাগাড়ীতে বাসের চাপায় এক পথচারী নিহত হয়েছেন। বুধবার(১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭ টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গোদাগাড়ী সিএন্ডবি এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।নিহত হলেন, গোদাগাড়ী মাটিকাটা ইউনিয়নের মল্লিকপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে আনিকুল ইসলাম (৪০)।
জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী একটি ঢাকার কোচ সাইকেলে থাকা এই ব্যক্তিকে চাপা দেয়। এসময় সাইকেল থেকে ছিটকে পড়ে বাসের নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) রুহুল আমিন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধারন করে ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।বাসের চালককে আটকের জন্য অভিযান চালোনা হচ্ছে। এই ব্যাপারে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.