গৃহবধুকে হত্যার দায়ে স্বামীসহ ৩ জনের ১০ বছর করে কারাদন্ড!
নাটোর প্রতিনিধিঃ
গৃহবধুকে হত্যার দায়ে স্বামীসহ ৩ জনের ১০ বছর করে কারাদন্ড! নাটোরের সিংড়ায় খাদিজা কবরী লিমা (১৮) নামে এক গৃহবধু হত্যা মামলায় স্বামী সানিউল ইসলাম, শাশুড়ি সাবিনা ইয়াসমীন এবং ননদ রিভু খাতুনকে ১০ বছর করে কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেয়া হয়।
বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মোঃ আব্দুর রহিম এই রায় ঘোষনা করেন।
আদালতের স্পেশাল পিপি আনিসুর রহমান জানান, মামলা সুত্রে জানা যায়, ২০১১ সালের ৩ অক্টোবর যৌতুকের দাবীতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে বাড়ীর বারান্দায় ফেলে রেখে পালিয়ে যায় নিহতের স্বামী সহ পরিবারের সদস্যরা। পরে প্রতিবেশীদের মাধ্যমে জানতে পেরে নিহতের বাবা সহ আত্মীয় স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মেয়ের মরদেহ মাটিতে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতার মর্গে প্রেরন করেন। এ ঘটনায় ওই দিনই নিহতের বাবা বাদী হয়ে নিহতের স্বামী, শ্বশুড়, শ্বাশুড়ী সহ ৮ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ নিহত খাদিজা কবরীর স্বামী, শ্বাশুড়ী ও ননদের নামে আদালতে চার্জশীট দাখিল করেন। এরপর দীর্ঘ প্রায় ১২ বছর মামলার সাক্ষ্য প্রমাণ গ্রহন শেষে আদালতের বিচারক বৃহস্পতিবার এই রায় প্রদান করেন। মামলার জরিমানার অর্থ নিহতের পরিবারের সদস্যরা পাবেন বলে রায়ে উল্লেখ করা হয়। মামলার এই রায় ঘোষনার সময় দন্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিল বলেও জানান তিনি।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.