গুরুদাসপুরে ভুয়া কাবিন তৈরির অভিযোগে কাজির ছয় মাসের কারাদণ্ড
নাটোরের গুরুদাসপুরে ভুয়া কাবিন রেজিস্ট্রার তৈরি ও বাল্যবিয়ে পড়ানোর অভিযোগে এক প্রতারক কাজিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজ এর ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সহযোগিতায় ছিলেন গুরুদাসপুর থানা পুলিশ ও আনসার বাহিনী।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন গুরুদাসপুর পৌরসভার উত্তর নারিবাড়ি এলাকার মৃত কেফাত মোল্লার ছেলে মো. আব্দুল লতিফ কাজি (৫৪)। তার অফিস ও বাসা তল্লাশির সময় ভুয়া রেজিস্ট্রার উদ্ধারসহ বিভিন্ন অভিযোগের প্রমাণ মেলে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ২২৮ ধারায় দোষী সাব্যস্ত করে বিবাহ নিরোধ আইনে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
স্থানীয়রা জানান, লতিফ কাজি দীর্ঘদিন ধরে গোপনে বাল্যবিয়ে পড়ানোসহ বিভিন্ন ধরনের জালিয়াতি কার্যক্রমে জড়িত ছিলেন। তার শাস্তির ঘটনায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ বলেন, “বাল্যবিয়ে ও প্রতারণায় প্রমাণিত হওয়ায় লতিফ কাজিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বাল্যবিয়ের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.