
নাটোরের গুরুদাসপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শান্ত হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার গোপালের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শান্ত উপজেলার দড়ি কাছিকাটা এলাকার সাইদুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পরপরই এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে পড়ে এবং সংঘর্ষে জড়িত ট্রাকটি ভাঙচুর করে। পরে তারা ট্রাকচালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুরুল আলম জানান, ট্রাকচালককে আটক করা হয়েছে এবং ট্রাকটি থানায় হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.