গরুর হাট দেখতে গিয়ে প্রাণ গেলো সিংড়ার 'আলমাছ' বেপারীর!
চ্যানেল এ নিউজ ডেস্কঃ
গরুর হাট দেখতে গিয়ে প্রাণ গেলো সিংড়ার 'আলমাছ' বেপারীর! নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নাটোরের আলমাছ বেপারীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় ভুট্টু মিয়া (৫০) নামে নিহতের দুলাভাই আহত হয়েছেন। ভুট্টুকে খানপুর হাসপাতালে নেওয়া হয়েছে।
সোমবার (৪ জুলাই) বিকেলে উপজেলার আদমজী-চাষাড়া সড়কের আশরাফ আলী ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলমাছ বেপারী (৪০) নাটোরের সিংড়া উপজেলার কালিনগর এলাকার মৃত আব্দুল খালেক ব্যাপারীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চালকসহ তিনজন মোটরসাইকেলযোগে ভুইগড় থেকে সিদ্ধিরগঞ্জ আইয়ুব নগরের গরুর হাট দেখতে যাচ্ছিলেন। এ সময় আদমজী-চাষাড়া সড়কের আশরাফ আলী ফিলিং স্টেশনের সামনে পিকআপের ধাক্কায় আলমাছ বেপারী মোটরসাইকেল থেকে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং এ সময় তার দুলাভাই ভুট্টু আহত হন।
আহত ভুট্টু মিয়া বলেন, সিদ্ধিরগঞ্জে হটের পরিস্থিতি দেখতে সাজিদ নামে পরিচিত এক ব্যক্তির মোটরসাইকেলে করে তারা শ্যালক ও দুলাভাই ভূইগড় যাচ্ছিলেন পথিমধ্যে আশরাফ আরী ফিলিং স্টেশনের সামনে কাঠবোঝাই একটি পিকআপের সাথে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয় । এ সময় মোটর সাইকেল থেকে আলমাছ ছিটকে পড়ে যান। মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান তার শ্যালক আলমাছ।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে পিকআপ জব্দ করা হলেও চালককে আটক করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম চালানো হচ্ছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.