
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, গণভোট শুধু আগামী পাঁচ বছরের জন্য নয়, এটি ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে দেশের কোনো রাজনৈতিক দলের মধ্যেই দ্বিমত নেই।
সোমবার (১২ জানুয়ারি) দুপুরে রাজশাহী হযরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগা মাঠে অনুষ্ঠিত বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক আলী রিয়াজ বলেন, রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে, বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশন কীভাবে স্বাধীনভাবে কাজ করবে— এসব মৌলিক সিদ্ধান্ত জনগণের ম্যান্ডেটের মাধ্যমেই নিতে হবে। এ কারণেই গণভোটের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া সবার কর্তব্য।
তিনি আরও বলেন, মানুষ ভোট দিতে চায়, কিন্তু দীর্ঘদিন ধরে সেই পরিবেশ বারবার বাধাগ্রস্ত হয়েছে। সেই গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যেই জুলাই জাতীয় সনদ ও গণভোটের উদ্যোগ নেওয়া হয়েছে।
দুর্নীতির প্রসঙ্গ তুলে ধরে আলী রিয়াজ বলেন, দেশে ভয়াবহ দুর্নীতি হয়েছে। দুর্নীতি বন্ধ করতে হলে দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী ও স্বাধীন করতে হবে। তবে কেবল একটি প্রতিষ্ঠান দিয়ে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়; সংসদের সংশ্লিষ্ট কমিটিগুলোকেও কার্যকর ভূমিকা রাখতে হবে। এসব বিষয় জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত রয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস ছালাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আর এন এম বজলুর রশীদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহান, আরএমপি কমিশনার ড. জিল্লুর রহমান এবং জেলা প্রশাসক আফিয়া আখতার।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.