খাগড়াছড়ির ঘটনার প্রতিবাদে রাবিতে পাহাড়ি শিক্ষার্থীদের বিক্ষোভ
খাগড়াছড়িতে এক জুম্ম শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ ও তার প্রতিবাদে অবরোধ চলাকালে পাহাড়িদের উপর সেনা-সেটলার কর্তৃক হামলার ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্যারিস রোডে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয় শিক্ষার্থীরা।
সমাবেশে বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতি থাকায় দেশে ধর্ষণসহ বিভিন্ন অপরাধ বাড়ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সঠিকভাবে দায়িত্ব পালন করলে এ ধরনের ঘটনা ঘটত না। বক্তাদের অভিযোগ, রাষ্ট্রের প্রশ্রয়ে নতুন নতুন ধর্ষক তৈরি হচ্ছে।
পাহাড়ে সেনাবাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তারা। বক্তারা বলেন, সেনাবাহিনী এখন ধর্ষকদের সহযোগী হয়ে উঠেছে। এই সংকট শুধু পাহাড়ে সীমাবদ্ধ নয়, বরং সারা দেশে বিস্তৃত।
শিক্ষার্থীরা সমাজকে নিরাপদ করার পাশাপাশি পাহাড়ের চলমান অস্থিরতা নিরসনে অন্তবর্তী সরকারের প্রতি কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.