খবর প্রকাশের পর ঘর পেলেন দৃষ্টি প্রতিবন্ধী জোছনা বেগম!
মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রকাশের পর ঘর পেলেন দৃষ্টি প্রতিবন্ধী জোছনা বেগম। দৃষ্টি প্রতিবন্ধী জোছনা বেগম শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নের মৌলভীপাড়া গ্রামের হবিবুর রহমানের স্ত্রী। প্রতিবন্ধী জোছনা বেগমের চিকিৎসা ও ঘর নির্মাণের পুরো দায়িত্ব নিয়েছেন ঢাকাস্থ ব্যবসাহী ও রাজনীতিবিদ সমাজ সেবক সৈয়দ মুহাম্মদ সাঈদ আঙ্গুর।
গত ৯ মার্চ শনিবার নালিতাবাড়ী প্রতিনিধি আমানুল্লাহ আসিফের পাঠানো তথ্য ও ছবিতে পেটের ভাতই জুটেনা চিকিৎসা করমু কি দিয়ে শিরোনামে খবর প্রকাশ হলে বিষয়টি অনেকেরই নজরে আসে। বেশ কয়েকজন সরেজমিনে এসে সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। এই খবর প্রকাশের একদিন পরেই ১০ মার্চ রবিবার ভুক্তভোগীর বাড়ীতে ছুটে যান সমাজসেবক ও রাজনীতিবিদ আঙ্গুর মিয়া। তিনি প্রতিবন্ধী জোছনা বেগমকে ১৬ হাত টিনসেড ঘর নির্মাণের জন্য যাবতীয় সরঞ্জাম প্রদান করেন এবং তার চোখের চিকিৎসার দায়িত্ব নেন।
এসময় সৈয়দ মুহাম্মদ সাঈদ আঙ্গুর এই প্রতিবেদককে বলেন, বিভিন্ন অনলাইনসহ জাতীয় পত্রিকার খবরটি পড়ে আমি ঢাকা থেকে এখানে এসেছি এই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। এরকম নিউজ করার জন্য সাংবাদিকদের আমি ধন্যবাদ জানাই। ভুক্তভোগী জোছনা বেগম ও তার স্বামী হবিবুর রহমান এই সহযোগিতা পেয়ে সৈয়দ মুহাম্মদ সাঈদ আঙ্গুরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা সাংবাদিকদের বিশেষভাবে ধন্যবাদ জানান।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.