ক্ষুদ্র নৃগোষ্ঠী নয় আদিবাসী হিসেবেই স্বীকৃতি দাবিতে রাজশাহীতে মানববন্ধন
ক্ষুদ্র নৃগোষ্ঠী নয়, আদিবাসী হিসেবেই সাংবিধানিক স্বীকৃতির দাবিতে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের মানুষ। রোববার (৮ ডিসেম্বর) বেলা ১১ টার সময় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট এ আদিবাসী যুব পরিষদের রাজশাহী জেলা কমিটির উদ্যোগে কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান আলী বরজাহান, সিপিবির রাজশাহী জেলার সাধারণ সম্পাদক অজিত মন্ডল ও ইয়্যাসের সাধারণ সম্পাদক আতিকুর রহমান। সভাপতিত্ব করেন আদিবাসী যুব পরিষদের রাজশাহী জেলার সভাপতি উপেন রবিদাস। সঞ্চালনা করেন আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অনিল গজাড়।
মানববন্ধন থেকে বক্তারা আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি ও সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনের দাবি জানান। পাশাপাশি তারা বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির নাম পরিবর্তন করে আদিবাসী কালচারাল একাডেমি করার দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠিক সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়, রাজশাহী মহানগর কমিটির সাবেক সাধারণ সম্পাদক আন্দ্রিয়াস বিশ্বাস, আদিবাসী যুব পরিষদের কেন্দ্রীয় সদস্য উত্তম মাহাতো, আদিবাসী ছাত্র পরিষদের সাবেক সাধারণ সম্পাদক তরুণ মুন্ডা, সাংগঠনিক সম্পাদক মনিকা মারান্ডি, দপ্তর সম্পাদক রোমেন পাহান, রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিটির সাধারণ সম্পাদক বিথি এক্কা প্রমুখ।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.