
কুড়িগ্রাম জেলার সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (২২ বিজিবি)। অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে সীমান্তজুড়ে বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তের যেসব এলাকায় এখনো কাঁটাতারের বেড়া নির্মাণ হয়নি, সেসব এলাকাকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় অতিরিক্ত টহল ও নজরদারি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, “চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ দমনে বর্ডার গার্ড বাংলাদেশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করছে। সীমান্তে যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”
এদিকে সীমান্ত এলাকায় টহল জোরদার হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যেও স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।
রৌমারীর দাঁতভাঙা সীমান্ত এলাকার বাসিন্দা মিজানুর রহমান বলেন, “বিজিবি সদস্যরা নিয়মিত টহল বৃদ্ধি করায় মানুষজন কিছুটা স্বস্তি পাচ্ছে। স্থানীয়দের মধ্যেও সচেতনতা বেড়েছে।”
সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির এই তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.