কাপ্তাইয়ে গোসল করতে গিয়ে হ্রদে ডুবে দুই বন্ধুর মৃত্যু!
মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধিঃ
কাপ্তাইয়ে গোসল করতে গিয়ে হ্রদে ডুবে দুই বন্ধুর মৃত্যু! রাঙ্গমাটির কাপ্তাইয়ে গোসল করতে গিয়ে হ্রদের পানিতে ডুবে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। বুধবার (২২ জুন) বিকালে জেলা শহরের পর্যটন বিজিবি রোড আমিনা পাহাড় এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহতরা হলো- মাহিদুর রহমান মুহিত (১২) ও আহনাফ সাদিব ইনাম (১২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকালে তবলছড়ি পর্যটন বিজিবি রোড আমিনা পাহাড় এলাকায় গোসল করতে যান দুই বন্ধু মুহিত ও ইনাম। এসময় তারা গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। দুজনই সাঁতার জানতো না৷ পরে কাপ্তাই হ্রদের পানিতে একজনের দেহ ভেসে উঠে। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে বিকেল সাড়ে ৫টার দিকে হাসপাতালে নিয়ে আসলে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসা দুজনকে মৃত ঘোষণা করেন।
এদিকে, হাসপাতালে আনার পর পাড়া-প্রতিবেশী ও স্বজনদের আহাজারিতে শোকের ছায়া নেমে আসে।
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক তিষা চাকমা জানান, বিকাল সাড়ে ৫টার দিকে তাদের হাসপাতালে হয়েছে। হাসপাতালে আনার আগেই তারা দুইজনই মারা গেছে। তাদেরকে অনেক দেরিতে নিয়ে আসা এসেছে।
নিহত মাহিদুর রহমান মুহিতের চাচা আব্দুল করিম লালু জানান, গোসল করতে গিয়ে পানিতে ডুবে তাদের দুই বন্ধুর মৃত্যু হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.