
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল-এ টানা ২৪ ঘণ্টার কর্মবিরতির পর কাজে ফিরেছেন ইন্টার্ন চিকিৎসকরা।
বুধবার (২২ এপ্রিল) সকাল ৯টায় সংবাদ সম্মেলনের পর তারা পুনরায় দায়িত্ব পালন শুরু করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সম্প্রতি কর্মস্থলে হেনস্তার ঘটনার প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতির ডাক দেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দিলে আলোচনা ও সমঝোতার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হয়।
ইন্টার্ন চিকিৎসকরা জানান, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতসহ ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে তারা এই কর্মসূচি পালন করেছিলেন। কর্তৃপক্ষের আশ্বাসের ভিত্তিতে তারা আবার কাজে ফিরেছেন।
এ বিষয়ে হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, ইন্টার্ন চিকিৎসকরা পুনরায় কাজে যোগ দিয়েছেন এবং তাদের দাবিগুলো পূরণের বিষয়ে কর্তৃপক্ষ ইতিবাচক অবস্থান নিয়েছে। ফলে হাসপাতালে চিকিৎসাসেবা আবারও স্বাভাবিক হতে শুরু করেছে।
প্রসঙ্গত, গত রোববার (১৯ এপ্রিল) রাতে ১৩ নম্বর ওয়ার্ডে রোগীর স্বজনদের হাতে দুইজন পুরুষ ইন্টার্ন চিকিৎসক এবং পরদিন সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় ৩৬ নম্বর ওয়ার্ডে একজন নারী ইন্টার্ন চিকিৎসক হেনস্তার শিকার হন। এর প্রতিবাদে Intern Doctor's Society, RMCH-এর পক্ষ থেকে মঙ্গলবার ২৪ ঘণ্টার কর্মবিরতি ঘোষণা করা হয়।
ওইদিন সকাল ৯টায় হাসপাতাল প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচিও পালন করেন ইন্টার্ন চিকিৎসকরা।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.