এমপি নির্বাচন করতে চান প্রয়াত এমপি পুত্র সাগর!
নিজস্ব প্রতিনিধিঃ
এমপি নির্বাচন করতে চান প্রয়াত এমপি পুত্র সাগর! ৫৮নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের প্রয়াত সাবেক এমপি ও প্রয়াত আওয়ামীলীগ নেতা মমতাজ উদ্দিনের ছেলে শামীম আহম্মেদ সাগর আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেকে এমপি প্রার্থী হিসেবে ঘোষনা দিয়েছেন। মঙ্গলবার (৭ মার্চ) ১৯৭১ সালের ৭ মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষন প্রচার উপলক্ষে মাইক্রোবাসের এক বিশাল শোভাযাত্রার শুরুতে তিনি এই ঘোষনা দেন।
১১৭ টি মাইক্রোবাস নিয়ে বের করা শোভাযাত্রাটি লালপুর উপজেলার ওয়ালিয়া উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বেলা চারটায় শুরু হয়ে বাগাতিপাড়া ও লালপুর উপজেলার ওয়ালিয়া, দয়ারামপুর, মালঞ্চি বাজার, বিহারকোল, তমালতলা, লোকমানপুর, কামারহাটি, সালামপুর, লালপুর বাজার ও গোপালপুর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। প্রায় ১ হাজার ৭’শ নেতা-কর্মীদের নিয়ে সন্ধ্যা ৭টায় মোটরযান শোভাযাত্রাটি লালপুর উপজেলার নর্থবেঙ্গল সুগারমিল হাইস্কুল মাঠে গিয়ে শেষ হয়।
[caption id="attachment_11681" align="aligncenter" width="300"]
১১৭ টি মাইক্রোবাস নিয়ে বের করা শোভাযাত্রা[/caption]
এদিকে শোভাযাত্রা শুরুর আগে ওই মাঠে উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে এই আসনে আওয়ামীলীগের প্রার্থী হতে দলীয় মনোনয়ন প্রত্যাশী হওয়ার ঘোষনা দেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনা আগামী সংসদ নির্বাচনে তাকে দল থেকে মনোনয়ন দিলে তিনি এই আসনটি দলকে উপহার দিবেন। শামীম আহম্মেদ সাগর বর্তমানে লালপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক। তার পিতা প্রয়াত মমতাজ উদ্দিন একই আসনে ১৯৮৬ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং ২০০৩ সালের ৬ জুন সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে খুন হন তিনি। এছাড়াও সাগরের মা শেফালী মমতাজ ২০০৮ সালে আওয়ামীলীগ থেকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মনোনীত হয়েছিলেন। সবশেষে চলতি বছর ২১ফেব্রুয়ারি মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ মমতাজ উদ্দিনকে মরনোত্তর একুশে পদক-২০২৩ প্রদান করা হয়।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.