
ইন্টারমিডিয়েট পাশ ব্যক্তিকে দেশের ক্ষমতায় বসানোর চেষ্টা নিয়ে কড়া সমালোচনা করেছেন জেলা জামায়াতে ইসলামীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, আপনাদের অনেকেরই মেয়ে সন্তান রয়েছে এবং তারা ডিগ্রি পাস। আপনার ডিগ্রি পাস মেয়ের জন্য যদি একজন ইন্টারমিডিয়েট পাশ জামাই প্রস্তাব দেওয়া হয়, অনেকেই তা গ্রহণ করবেন না। অথচ সেই ইন্টারমিডিয়েট পাশ ব্যক্তিকেই দেশের ক্ষমতায় বসানোর নানা পায়তারা চলছে—এটা কীভাবে মেনে নেওয়া যায়।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে বাগাতিপাড়া উপজেলার বিহাড়কোল বাজার থেকে ‘চলো একসাথে বাংলাদেশ গড়ি’ স্লোগানে আয়োজিত ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ কর্মসূচিতে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে জামায়াতের প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ উপস্থিত থেকে একটি বিশাল র্যালির উদ্বোধন করেন। জরুরি প্রয়োজনে তিনি উদ্বোধনের পর স্থান ত্যাগ করেন। এরপর র্যালিটি বিহাড়কোল বাজার থেকে শুরু হয়ে প্রায় দেড় কিলোমিটার পথ প্রদক্ষিণ করে মালঞ্চি বাজারে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে মালঞ্চি বাজারে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে দলীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন। মোস্তাফিজুর রহমান বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারকে বিদায় করতে গিয়ে প্রায় দুই হাজার সন্তান জীবন দিয়েছে এবং হাজার হাজার মানুষ নির্যাতনের শিকার হয়েছে। সেই ত্যাগের বিনিময়ে আমরা আজ স্বাধীনতা পেয়েছি।
তিনি আরও বলেন, আমরা আশা করেছিলাম আধিপত্যবাদ ও চাঁদাবাজমুক্ত একটি সরকার গঠিত হবে। কিন্তু এখনো ভোটারদের হুমকি দেওয়া হচ্ছে। কেউ কেউ ক্ষমতায় না গিয়েই ক্ষমতায় যাওয়ার কথা বলে বিভিন্ন স্থানে, এমনকি টেম্পু স্ট্যান্ডেও চাঁদাবাজি করছে। এসব অপকর্মের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েব আমির আনোয়ার হোসেন, সেক্রেটারি জাকির হোসেন, জেলা শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম, জেলা শিবিরের দায়িত্বশীল ইয়াহিয়া, উপজেলা শিবিরের সভাপতি মিঠু সরকার, শিবিরের সেক্রেটারি শাহীন আলমসহ জামায়াত ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.