
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আহত এক শিক্ষার্থীকে চিকিৎসা না দেওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে।
জানা যায়, হিসাববিজ্ঞান ও তথ্যব্যবস্থাপনা বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরুখ হোসেন সকালে ক্রিকেট খেলতে গিয়ে ঠোঁটে গুরুতর আঘাত পান। পরে তিনি চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে গেলে সেখানে তাকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে।
এ ঘটনার প্রতিবাদে বিকেলে একই বিভাগের শিক্ষার্থীরা মেডিকেল সেন্টারে তালা ঝুলিয়ে দেন।
হিসাববিজ্ঞান ও তথ্যব্যবস্থা বিভাগের শিক্ষার্থী তরিকুল ইসলাম বলেন, “একজন শিক্ষার্থী গুরুতর আহত হয়ে রক্তপাতের মধ্যে ছিল। তাকে শুধু টিস্যু দিয়ে রাজশাহী মেডিকেলে যেতে বলা হয়েছে। যদি এখানে চিকিৎসা সম্ভব না হয়, তাহলে নির্দিষ্টভাবে রেফার করা উচিত ছিল। কিন্তু তা করা হয়নি।”
একই বিভাগের আরেক শিক্ষার্থী আবুরজিন বিন আজমাইলম বলেন, “ন্যূনতম চিকিৎসাও দেওয়া হয়নি। যদি প্রাথমিক চিকিৎসা দেওয়ার সক্ষমতা না থাকে, তাহলে এই মেডিকেল সেন্টার থাকার কোনো প্রয়োজন নেই।”
শিক্ষার্থীরা দাবি জানান, দায়িত্বরত চিকিৎসকের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং মেডিকেল সেন্টারের চিকিৎসা সেবার মান উন্নত করতে হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, “ঘটনার কথা শুনেই আমি মেডিকেলে এসেছি। শিক্ষার্থীদের সঙ্গে কথা হয়েছে। দ্রুত বিষয়টির সমাধান করা হবে বলে আশা করছি।”
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.