আ'লীগের এমপিরা লুটেপুটে খেয়েছে, মানুষের ভাগ্যের পরিবর্তন করেনি — আশরাফ উদ্দিন বকুল
বিএনপি কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেছেন, “আওয়ামী লীগ যা করেছে আমরা তার বিপরীত করব। তারা চরাঞ্চলে ঝগড়া লাগিয়েছে, নানা উপায়ে টাকা-পয়সা নিয়েছে। আমরা সেই অপকর্ম করব না।”
রবিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় নরসিংদীর চর আড়ালিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “১৭ বছরের নিপীড়ন-নির্যাতনের পর আজ ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। মা-বোনদের সাথে নিয়ে নির্বাচনের দিন ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগের এমপিরা সাতবার নির্বাচিত হয়েও শুধু লুটেপুটে খেয়েছে; কিন্তু মানুষের ভাগ্য বদলায়নি, এলাকার রাস্তা-ঘাটের কোনো উন্নয়ন করেনি, এমনকি একটি শিল্পকারখানাও গড়ে তোলেনি।”
আশরাফ উদ্দিন বকুল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আস্থা ও বিশ্বাস রাখার আহ্বান জানান এবং বলেন, “তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার হবে।”
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন নরসিংদী জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার, চর আড়ালিয়া ইউপি চেয়ারম্যান মাসুদা জামান, রায়পুরা পৌর বিএনপি সভাপতি ইদ্রিস আলী মুন্সি, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, চর আড়ালিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হায়দার আলী মেম্বার, সিনিয়র সহ সম্পাদক কেবল সরকারসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.