আত্রাইয়ে ২মাদক কারবারিসহ ৬জন গ্রেপ্তার; হেরোইন উদ্ধার!
নওগাঁ প্রতিনিধি:
আত্রাইয়ে ২মাদক কারবারিসহ ৬জন গ্রেপ্তার; হেরোইন উদ্ধার! নওগাঁর আত্রাই থানা পুলিশ অভিযান চালিয়ে ২জন মাদক কারাবরিসহ ৬জনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার রাতে পৃথক অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় ৩০ হাজার টাকা মূল্যে হেরোইন উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, শুক্রবার (২০ মে) সন্ধায় মাদক বিরোধী অভিযান চলাকালে উপজেলার সাহেব গঞ্জ গ্রাম এলাকা থেকে আতিকুল ইসলাম টুটুল ও রাফিউল ইসলাম কে আটক করা হয়। আটককালে তাদের নিকট থেকে ৩০ হাজার টাকা মূল্যের হেরোইন উদ্ধার করা হয়। আটক টুটুল জাত আমরম্নল গ্রামের আবুল কালাম আজাদের ছেলে ও রাফিউল ইসলাম একই গ্রামের মতিনের ছেলে। তাদের বিরুদ্ধে রাতেই মাদক মামলা রজু করা হয়েছে। এছাড়া একই রাতে উপজেলা বান্দাইঘাড়া গ্রামের এনায়েতুলস্নাহর ছেলে শাহ মো: আরিফ হোসেন, জাত আমরুল গ্রামের নিমাই চন্দ্রের ছেলে জগঋষী, সন্নাসবাড়ী গ্রামের আমিন হোসেনের ছেলে জামাল হোসেন এবং খঞ্জর গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে রসুল আলীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নারী/শিশু নির্যাতন মামলাসহ বিভিন্ন মামলার গ্রেপ্তারী পরোয়ানা ছিল। শনিবার (২১ মে) তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.