আত্মীয়ের বাড়িতে দাওয়াত খাওয়া হলোনা আবিদের
এম এম মামুন, রাজশাহী ব্যুরো:
আত্মীয়ের বাড়িতে দাওয়াত খাওয়া হলোনা আবিদের। রাজশাহীর মোহনপুর উপজেলার দেশ কোল্ড স্টোরেজের সামনে রাজশাহী-নওগাঁ মহাসড়কে শুক্রবার বিকাল ৪ টায় মোটর সাইকেলকে অজ্ঞাতনামা একটি মাইক্রো ধাক্কা দিলে ঘটনাস্থলে একজন যুবক নিহত হয়। মোটর সাইকেলের অপর আরহী গুরুত্বর আহত হয়।
নিহত যুবক হলেন রাজশাহী বোয়ালিয়া থানার বল্লভগঞ্জ গ্রামের মাসুন রানার ছেলে আবিদ হোসেন(১৯) ও আহত যুবকের নাম রাজশাহী চন্দ্রিমা থানার সিরোইল কলোনির মশিউর রহমানের ছেলে রায়হান(২০)।
তারা দুইটি মোটর সাইকেল নিয়ে ভবানীগঞ্জ আত্মীয়ের বাড়িতে দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। ডায়াং ৮০ যার নম্বর রাজ মেট্রো হ-১১-৮৫৮৫ মোটর সাইকেল দুর্ঘটনার কবলে পড়ে।
খবর পেয়ে ঘটনা স্থল মোহনপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দুর্ঘটনার কবলিত ব্যক্তিদেরকে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত ডাক্তার এক যুবককে মৃত ঘোষনা করেন। অপর আহত যুবককে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, এই বিষয়ে আইনী প্রক্রিয়ার মাধ্যমে লাশ হস্তান্তর করা হবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.