আটোয়ারীতে লাউ ক্ষেতে নারীর মরদেহ, জিজ্ঞাসাবাদের জন্য আটক এক
আটোয়ারীতে তনজিনা আক্তার নামে এক নারীর মরদেহ উদ্ধার, পারিবারিক জটিলতা ও বিয়ে-বিচ্ছেদকে ঘিরে রহস্য
পঞ্চগড়ের আটোয়ারীতে লাউক্ষেত থেকে তনজিনা আক্তার (৩৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ নভেম্বর) সকালে উপজেলার ধামোর ইউনিয়নের ধামোর মধ্যপাড়া এলাকার একটি লাউক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তনজিনা ওই গ্রামের মৃত চাল ব্যবসায়ী মজিবর রহমানের স্ত্রী। তার দুই ছেলে—তৌহিদুল ইসলাম (১৩) ও তামিম (৮)।
ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় প্রাথমিকভাবে দিলু হোসেন (৫০) নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে তনজিনার স্বামী মজিবর রহমান মারা যান। এরপর তিনি একই গ্রামের দিলু হোসেনের ছেলে মিনাল (২৭)-এর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন এবং দুই মাস আগে গোপনে বিয়ে করেন।
বিয়ের পর তনজিনা ও মিনাল মির্জাপুর বাজারে একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন। তবে মিনালের পরিবার এ বিয়ে মেনে নেয়নি এবং বিচ্ছেদের জন্য চাপ সৃষ্টি করে।
গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) তনজিনা ও মিনালের বিচ্ছেদ হয় পঞ্চগড় আদালতে। ওইদিন রাতে তনজিনা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে জানান, তাঁকে কোথাও আটকে রাখা হয়েছে এবং মিনাল পালিয়ে গেছে। এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
সোমবার সকালে স্থানীয় কয়েকজন কৃষক লাউক্ষেতে কাজ করতে গিয়ে মরদেহটি দেখতে পান এবং পুলিশকে খবর দেন।
বারঘাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই জাহিদুল ইসলাম বলেন, “আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।”
তিনি আরও জানান, “ঘটনার বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মিনালের বাবা দিলুকে জিজ্ঞাসাবাদের জন্য আটোয়ারী থানায় আনা হয়েছে।”
স্থানীয়দের ধারণা, বিয়ে ও পারিবারিক দ্বন্দ্বের জেরেই এই মৃত্যুর ঘটনা ঘটতে পারে। তবে তদন্ত শেষে পুলিশ বিস্তারিত জানাবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.