আটোয়ারীতে জমি নিয়ে বিরোধের জেরে বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ
পঞ্চগড়ের আটোয়ারীতে জমির বিরোধে বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় ফইম উদ্দিন,মজিবর রহমান গংয়ের বিরুদ্ধে। শুক্রবার দুপুরে আটোয়ারী উপজেলায় নলপুখুরী এলাকায় এঘটনাটি ঘটেছে। পরে ভুক্তভোগী নলপুখুরী এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে ফজলুর রহমান ওইদিন রাতে থানায় অভিযোগ করে।কিন্তু তিনদিন পার হলেও মামলা রুজু করা হয়নি।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ফজলুর রহমানের ভোগদখল পৈত্রিক এবং ক্রয়সূত্রের জমিতে বসতবাড়ী নির্মাণ করতে গেলে। শুক্রবার দুপুরে ফইম উদ্দিন,মজিবর রহমান গং পূর্বপরিকল্পনা করে বাঁশের লাঠি, ধারালো ছোড়া, লোহার রড ও দেশীয় অস্ত্রে বসতবাড়ীতে অনধিকার প্রবেশ করে। ভাংচুর টাকা পয়সা লুটপাট করে। এতে প্রায় ঘর নির্মানের রক্ষিত ৭ লাখ ১০ হাজার টাকা,সীমানা প্রাচীরের গেট রান্না ঘরের খুঁটি প্রয়োজনীয় দলিল কাগজপত্রাদিসহ আসবাবপত্র যাহার মূল্য ২ লাখ ৫ হাজার টাকা ক্ষতি সাধন করে। আসামীদের এহেন অন্যায়ের বিরুদ্ধে সু-বিচারের দাবী জানান ভুক্তভোগী ফজলুর রহমান। তবে অভিযোগ অস্বীকার করে বিবাদী পয়মুল ইসলাম বলেন, সরকারি রাস্তার জমিতে পাকা ঘর নির্মান করছিল আমরা বাঁধা দিয়েছি।
এব্যাপারে আটোয়ারী থানার সি রফিকুল ইসলাম সরকার জানান, অভিযোগ পেয়েছি তদন্ত শেষ হলেই ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.