আটঘরিয়ায় নাটোরকে হারিয়ে ফুটবল টুর্নামেন্টে ফাইনালে কুষ্টিয়া!
আটঘরিয়া (পাবনা) প্রতিনিধিঃ
আটঘরিয়ায় নাটোরকে হারিয়ে ফুটবল টুর্নামেন্টে ফাইনালে কুষ্টিয়া! পাবনার আটঘরিয়ায় বীর মুক্তিযোদ্ধা মরহুম আজিজুর রহমান ফনি মিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টর ২য় সেমিফাইনালে খেলায় ট্রাইবেকারে কুষ্টিয়া জেলা ফুটবল একাদশ বিজয়ী হয়ে ফাইনালে উঠেছে।
আটঘরিয়া পৌরসভার আয়োজনে শুক্রবার ( ১১ নভেম্বর) বিকেলে আটঘরিয়া সরকারি কলেজ মাঠে আয়োজিত ফুটবল টুর্নামোন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল।
আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র শহিদুল ইসলাম রতনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন বিঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন,
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল গফুর মিয়া, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, চাঁদভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিঃ সাইফুল ইসলাম কামাল, লক্ষীপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মাজপাড়া ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ, একদন্ত ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন আলাল, কাউন্সিল নিরোদ কর্মকার নিরু।
খেলায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম।
খেলাটি নির্ধারিত সময়ে গোল শূন্য ড্র হলে রেফারির সিদ্ধান্তে ট্রাইব্রেকার অনুষ্ঠিত হয়। ট্রাইব্রেকারে কুষ্টিয়া জেলা ফুটবল একাদশ ৪-৩ গোলে নাটোর জেলা ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনালে উঠার গৌরব অর্জন করেন।
উক্ত খেলায় রেফারির দায়িত্বে ছিলেন জেলা ক্রীড়া সংস্থার রেফারি জাহাঙ্গীর আলম, তার সহযোগী রেফারি ছিলেন তুষার আহমেদ ও আলামিন হোসেন। ধারা বর্নানায় ছিলেন খোরশেদ রায়হান, রফিকুল ইসলাম ও প্রভাষক নজরুল ইসলাম। ২য় সেমিফাইনাল খেলা দেখার জন্য শতশত দর্শকের সমাগম হয়েছিল।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.