
নওগাঁর মান্দায় আকাশ মাল্টিমিডিয়া একাডেমির উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৭ মে) সকাল ৯টায় আকাশ মাল্টিমিডিয়া একাডেমি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানের পরিচালক মমতাজুর রহমান আকাশের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান সেলিম, তেঁতুলিয়া ডি বি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউর রহমান বাবু, উপজেলা বিএনপির সদস্য ও সিংগা বালুকা সালেহা মাদ্রাসার শিক্ষক জাহাঙ্গীর আলম এবং পানিয়াল ডিগ্রি কলেজের প্রভাষক সানজিদা খানমসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি ও সৃজনশীলতা বিকাশে সহায়ক হবে বলেও তারা উল্লেখ করেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.