আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন
চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) সকাল ১০টার দিকে রাজশাহী অ্যাডভোকেট বার সমিতির কার্যালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। বার সমিতির সদস্যরা তাতে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, আদালত প্রাঙ্গণে আইনজীবীকে নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। এই ঘটনাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। একটি গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলতে সনাতনীদের উসকানি দিচ্ছে। বক্তারা আরও বলেন, আইনজীবী সাইফুলের হত্যাকারী যারাই হোক, অতি দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে। না হলে আইনজীবীরা আরও বৃহৎ কর্মসূচি দিতে বাধ্য হবে। মানববন্ধন থেকে আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানানো হয়। পাশাপাশি বাংলাদেশে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি করেন বক্তারা।
কর্মসূচিতে বক্তব্য দেন রাজশাহী অ্যাডভোকেট বার সমিতির সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক জমসেদ আলী, সাবেক সাধারণ সম্পাদক পারভেজ তৌফিক জাহেদী প্রমুখ।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.