ঢাকা ১১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মান্দায় তিনদিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন পঞ্চগড়ে জগদল ডিগ্রী কলেজে এমপি নওশাদ জমিরকে সংবর্ধনা, শিক্ষার্থীদের বিদায় ও বরণ অনুষ্ঠান পঞ্চগড়ে চিলকা নদী থেকে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার রাজশাহীতে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান রাজশাহীতে অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মাঠে নেমেছে রাসিকের রাজস্ব বিভাগ রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি মানুষ ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদ ভবন মধ্যস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন বাগাতিপাড়ায় গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত সামান্য বৃষ্টিতেই পানিতে তলিয়ে যায় জামনগর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক, ভোগান্তিতে ব্যবসায়ী ও পথচারীরা পঞ্চগড়ে জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সিংড়ায় ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

খলিল মাহমুদ, সিংড়া (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৪০:৪৪ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬ ৮৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিংড়ায় ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বিশ্বব্যাংকের সহায়তায় আরইউটিডিপি প্রকল্পের আওতায় পৌর উন্নয়ন ও জলবায়ু সহনশীল পরিকল্পনা নিয়ে দিনব্যাপী কর্মশালা

নাটোরের সিংড়ায় ক্লাস্টার ডেভেলপমেন্ট প্ল্যান (সিডিপি), ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্ল্যান (সিআইপি) এবং ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মে) সকাল ১০টা থেকে সিংড়া পৌরসভা মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বিশ্বব্যাংকের সহায়তায় এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়িত রেজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের (আরইউটিডিপি) আওতায় কর্মশালার আয়োজন করে সিংড়া পৌরসভা।

কর্মশালায় জানানো হয়, দেশের দক্ষিণাঞ্চলের পৌরসভাগুলোকে উত্তর-পশ্চিমাঞ্চলের পৌরসভার সঙ্গে সংযুক্ত করার মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্প্রসারণ, গ্রামীণ ও নগর এলাকার মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং জলবায়ু সহনশীল নগর ব্যবস্থাপনা গড়ে তোলাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য।

প্রকল্পের প্রথম পর্যায়ে দেশের ৩৬টি জেলার ৮১টি পৌরসভা এবং ছয়টি সিটি করপোরেশনে এটি বাস্তবায়ন করা হবে। এতে দুই কোটিরও বেশি মানুষ উপকৃত হবে, যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী রয়েছেন। প্রকল্পটি সামাজিক ও পরিবেশগত বিষয় বিবেচনায় এবং নারীর অংশগ্রহণ নিশ্চিত করে বাস্তবায়ন করা হবে বলেও জানানো হয়।

প্রকল্পের আওতায় ৮৮০ কিলোমিটার নগর সড়ক, ৪৮০ কিলোমিটার ড্রেন, ৫৯৫ কিলোমিটার স্ট্রিট লাইট, দুই হাজার মিটার ব্রিজ ও কালভার্ট নির্মাণ করা হবে। এছাড়া ১০টি বাস টার্মিনাল, ১০টি কিচেন মার্কেট, ১০টি পৌর সুপার মার্কেট, ১০টি পার্ক ও পাবলিক প্লেস উন্নয়ন, ১০টি কমিউনিটি সেন্টার, ২০টি আধুনিক পাবলিক টয়লেট এবং ২০০ কিলোমিটার ফুটপাথ নির্মাণের পরিকল্পনা রয়েছে।

এছাড়া পৌরসভা পরিচালনা, রক্ষণাবেক্ষণ সহায়তা এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ১৮ হাজার জনবলকে প্রশিক্ষণ দেওয়া হবে।

কর্মশালায় অংশগ্রহণকারীরা পৌরসভার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন সিংড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা আব্দুল আল রিফাত, নির্বাহী প্রকৌশলী নূরুল ইসলাম খাঁনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এছাড়া ডেইজি আহমেদ, আব্দুল্লাহ আল কাফি, খলিল মাহমুদ, এমরান আলী রানা, রাজু আহমেদ, সাইফুল ইসলাম, আলমগীর কবির বাবুল, জুয়েল আহমেদ ও শাহাদৎ হোসেন মিন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সিংড়ায় ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:৪০:৪৪ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬