ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বাগাতিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজশাহীতে ধ/র্ষ/ণ মামলার রায় পুনর্বিবেচনা ও শি/শু ধ’র্ষ’ণে’র বিচার দাবিতে মানববন্ধন যাত্রীবেশে নারীকে কু’পিয়ে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু নলডাঙ্গায় হালতি বিলে পোনা মাছ নিধনের বিরুদ্ধে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা নলডাঙ্গায় সরকারি সারবোঝাই ট্রাক খাদে উল্টে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক-হেলপার অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ

সাপাহার সীমান্তে বিজিবির অভিযানে ৫০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল উদ্ধার

আলমগীর হোসেন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৩৬:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ ২৮৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাপাহার সীমান্তে বিজিবির অভিযানে ৫০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল উদ্ধার

নওগাঁর সাপাহার উপজেলার আদাতলা সীমান্ত এলাকায় আম বাগান থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় নিষিদ্ধ মাদক জব্দ করেছে ১৬ বিজিবি।

নওগাঁর সাপাহার সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫০০ পিস ভারতীয় নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)।

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার আদাতলা সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৬ বিজিবির অধীনস্থ আদাতলা বিওপির টহল কমান্ডার নায়েক মো. নাসির উদ্দীনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়।

অভিযানকালে সীমান্ত সংলগ্ন দক্ষিণ পাতাড়ী নামক স্থানের একটি আম বাগান থেকে মালিকবিহীন অবস্থায় ৫০০ পিস ভারতীয় নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অতিরিক্ত পরিচালক ও ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. শফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য সাপাহার থানায় জমা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে মাদক পাচার, গরু চোরাচালান এবং অবৈধ সীমান্ত পারাপার রোধে বিজিবির অভিযান ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্তে যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা বদ্ধপরিকর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাপাহার সীমান্তে বিজিবির অভিযানে ৫০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল উদ্ধার

আপডেট সময় : ১১:৩৬:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬