সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০২:৩০:৩২ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬ ১১৪ বার পড়া হয়েছে

সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি, পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ
নওগাঁর সাপাহার উপজেলায় একটি আমবাগান থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার আইহাই ইউনিয়নের গৌরিপুর গ্রামের একটি আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন জানান, বাগান পরিচর্যার জন্য স্থানীয়রা আমবাগানে গেলে ভেতরে একজন ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে সাপাহার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে এলাকাবাসীর ধারণা। তবে এখনো তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আনারুল ইসলাম জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
তিনি আরও বলেন, এখনো মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। প্রযুক্তির সহায়তায় তার পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে।




















