ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃ/ত্যু জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: বাগাতিপাড়ায় তিন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ গালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বাগাতিপাড়ায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন, উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের নাম ঘোষণা আরএমপির উদ্যোগে উদ্ধার ১০১ হারানো মোবাইল ফোন, মালিকদের হাতে হস্তান্তর লালপুরে বজ্রপাতে ইটভাটা শ্রমিক নিহত, আহত ২ নারী দা’ফন শেষে বাড়ি ফেরার পথে ট্রাক্টরে ধা/ক্কা লেগে মোটরসাইকেল আরোহীর মৃ/ত্যু, স্ত্রী আহত দুই বছরের মধ্যে চালু হতে পারে ঠাকুরগাঁও বিমানবন্দর- মির্জা ফখরুল জলবায়ু ঝুঁকিতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় মান্দায় গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত বিজিবি উত্তর-পশ্চিম রিজিয়নে এক বছরে প্রায় ৯৫ কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য আটক সিংড়ায় ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সরকারি বরাদ্দ কম, নিজ অর্থায়নে চাল কিনে ১৯শ পরিবারকে সহায়তা দিলেন ইউপি চেয়ারম্যান

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:২৭:১১ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬ ২০৫ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারি বরাদ্দ কম, নিজ অর্থায়নে চাল কিনে ১৯শ পরিবারকে সহায়তা দিলেন ইউপি চেয়ারম্যান

ঈদুল ফিতর উপলক্ষে নাটোরের বাগাতিপাড়ার জামনগর ইউনিয়নে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ

নাটোরের বাগাতিপাড়ায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি বরাদ্দের ভিজিএফ কর্মসূচির আওতায় হতদরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। সরকারি বরাদ্দ কম থাকায় নিজ অর্থায়নে অতিরিক্ত চাল কিনে মোট ১৯০০ পরিবারের মাঝে সহায়তা পৌঁছে দেন জামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম রাব্বানী।

রবিবার (১৫ মার্চ) সকাল থেকে উপজেলার ২ নম্বর জামনগর ইউনিয়ন পরিষদ চত্বরে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় ১৯০০ পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে চাল দেওয়া হয়।

জানা যায়, সরকারিভাবে ওই ইউনিয়নের জন্য ১২ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ আসে, যা দিয়ে ১২০০ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা সম্ভব ছিল। কিন্তু ইউনিয়নে হতদরিদ্র পরিবারের সংখ্যা বেশি হওয়ায় চেয়ারম্যান মো. গোলাম রাব্বানী উপজেলা প্রশাসনের কাছে ১৯০০ পরিবারের জন্য বরাদ্দ চেয়ে আবেদন করেন। পরে বরাদ্দ না বাড়ায় নিজ উদ্যোগে অতিরিক্ত চালের ব্যবস্থা করেন তিনি।

জামনগর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সুরাইয়া পারভীন জানান, সরকারি বরাদ্দের ১২ মেট্রিক টন চাল দিয়ে ১২০০ পরিবারকে সহায়তা দেওয়ার সুযোগ ছিল। কিন্তু চেয়ারম্যান নিজ অর্থায়নে বাজার থেকে প্রায় ৫ মেট্রিক টন চাল ক্রয় করেন। এছাড়া বরাদ্দকৃত চাল থেকে সামান্য সমন্বয় করে মোট ১৯ মেট্রিক টন চাল সংগ্রহ করে প্রায় ১৯০০ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।

তিনি আরও জানান, চেয়ারম্যান প্রায় ৩৮ টাকা কেজি দরে অতিরিক্ত চাল কিনে প্রায় ২ লাখ ৬৬ হাজার টাকা ভর্তুকি দিয়েছেন, যাতে অধিক সংখ্যক দরিদ্র পরিবার ঈদের আগে খাদ্য সহায়তা পায়।

চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলহাজ মো. হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. গোলাম রাব্বানী এবং ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে চেয়ারম্যান মো. গোলাম রাব্বানী বলেন, “প্রথমে ১৯০০ পরিবারের তালিকা প্রস্তুত করা হলেও সরকারি বরাদ্দ আসে মাত্র ১২ মেট্রিক টন। ফলে অনেক পরিবার বাদ পড়ার আশঙ্কা ছিল। তাই ইউনিয়ন পরিষদের সঙ্গে আলোচনা করে নিজ অর্থায়নে অতিরিক্ত চাল কিনে সকল হতদরিদ্র পরিবারের মাঝে সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইউনিয়নের ১৯০০টি হতদরিদ্র পরিবার যেন খাদ্য সহায়তা পায়, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সরকারি বরাদ্দ কম, নিজ অর্থায়নে চাল কিনে ১৯শ পরিবারকে সহায়তা দিলেন ইউপি চেয়ারম্যান

আপডেট সময় : ০২:২৭:১১ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬