ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মান্দায় তিনদিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন পঞ্চগড়ে জগদল ডিগ্রী কলেজে এমপি নওশাদ জমিরকে সংবর্ধনা, শিক্ষার্থীদের বিদায় ও বরণ অনুষ্ঠান পঞ্চগড়ে চিলকা নদী থেকে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার রাজশাহীতে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান রাজশাহীতে অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মাঠে নেমেছে রাসিকের রাজস্ব বিভাগ রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি মানুষ ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদ ভবন মধ্যস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন বাগাতিপাড়ায় গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত সামান্য বৃষ্টিতেই পানিতে তলিয়ে যায় জামনগর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক, ভোগান্তিতে ব্যবসায়ী ও পথচারীরা পঞ্চগড়ে জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে শাপলা ফুলের টানে ঝরে গেল দুই শিশুর প্রাণ

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:০২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫ ২৮৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরে শাপলা ফুলের টানে ঝরে গেল দুই শিশুর প্রাণ

শেরপুরে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে সদর উপজেলার গাজিরখামার চকপাড়া এলাকার বলেশ্বর বিল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলো, উপজেলার চকপাড়া গ্রামের মাসেক আলীর মেয়ে ফাহিমা আক্তার নুন (৯) এবং জয়নুদ্দিনের মেয়ে জেমি (৮)।

পরিবার সূত্রে জানা যায়, সকালে ফাহিমা ও জেমি বাড়ির পাশের বলেশ্বর বিলে শাপলা ফুল তুলতে যায়। তবে দীর্ঘসময় ধরে তারা বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে স্বজনরা। পরে এলাকাবাসীর সহায়তায় বিলের মাঝখান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, শাপলা ফুল তুলতে গিয়ে অসাবধানতাবশত বিলের গভীর পানিতে পড়ে ডুবে যায় তারা দুজন।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন,শিশুদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেরপুরে শাপলা ফুলের টানে ঝরে গেল দুই শিশুর প্রাণ

আপডেট সময় : ০৪:০২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫