ঢাকা ০৫:১২ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে পৃথক স্থান থেকে নারী ও রিকশাচালকের ম/র/দে/হ উদ্ধার গোয়ালন্দে পুকুরপাড়ে মাটিচা/পা অবস্থায় মা ও মেয়ের লা/শ উদ্ধার পদ্মা ব্যারেজ নির্মাণ শহীদ প্রেসিডেন্ট জিয়ার স্বপ্ন ছিল- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ লালপুরে মাদক সেবনের দায়ে একজনকে মোবাইল কোর্টে দণ্ড লালপুরে গাঁজাসহ মাদক কারবারি আটক নাসার বাংলাদেশি বিজ্ঞানী ড. এম রেজাউল হক মারা গেছেন শেরপুর-ময়মনসিংহ সীমান্তে বিজিবির রাতভর অভিযানে ভারতীয় কসমেটিকস জব্দ জৈষ্ঠ্যের প্রথম দিনে গুটি আম দিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু মান্দায় অনলাইন জু/য়ার আসরে অভিযান, ১৫ জন গ্রেপ্তার গোদাগাড়ীতে এক কোটি টাকার হেরোইনসহ কিশোর আটক

শেরপুরের নালিতাবাড়ীতে পুকুরে মিললো বৃদ্ধ ভিক্ষুকের মরদেহ

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:২৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ ১৪৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরের নালিতাবাড়ীতে পুকুরে মিললো বৃদ্ধ ভিক্ষুকের মরদেহ

সকালে ভিক্ষায় বের হয়ে আর ফেরেননি শফিকুল; আঘাতের চিহ্ন নেই, ময়নাতদন্তে মৃত্যুর কারণ জানা যাবে

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পুকুর থেকে শফিকুল ইসলাম (৬০) নামে এক বৃদ্ধ ভিক্ষুকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে যোগানিয়া ইউনিয়নের কাপাসিয়া গ্রামের মালিঝি ব্রিজের পাশের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শফিকুল নয়াবিল ইউনিয়নের মানুপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, বুধবার সকাল ৭টার দিকে খাবার খেয়ে ভিক্ষার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন শফিকুল। এরপর আর বাড়িতে ফেরেননি। বৃহস্পতিবার সকালে কাপাসিয়া এলাকার একটি পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরে শফিকুলের ছেলে রাজিব মিয়া এসে মরদেহ শনাক্ত করেন।

পুলিশ মরদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নালিতাবাড়ী থানায় মামলার প্রস্তুতি চলছে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, “মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে এটিকে একটি অপমৃত্যুর ঘটনা মনে হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রকৃত মৃত্যুর কারণ জানা যাবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেরপুরের নালিতাবাড়ীতে পুকুরে মিললো বৃদ্ধ ভিক্ষুকের মরদেহ

আপডেট সময় : ০২:২৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫