ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেরপুরে কনস্টেবল নিয়োগ পরীক্ষায় জালিয়াতির চেষ্টায় ৫ পরীক্ষার্থী গ্রেফতার মেধার বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জরুরি: ভূমিমন্ত্রী রাণীশংকৈলে একাধিক সরকারি দপ্তর চলছে ভারপ্রাপ্ত কর্মকর্তায়, ব্যাহত সেবাকার্যক্রম সংঘাত-সহিংসতা নয়, গণরায়ের ভিত্তিতে সংস্কার অনুমোদনের আহ্বান মিয়া গোলাম পরওয়ারের পঞ্চগড় চিনিকল খুব শিগগিরই চালু করা হবে: শিল্পমন্ত্রী রাজশাহীতে চুরি হওয়া ১৪ বৈদ্যুতিক মিটার উদ্ধার, গ্রেপ্তার ১ বাগমারায় এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ান মতবিনিময় সভা অনুষ্ঠিত নলডাঙ্গায় ওভারব্রিজের পিলারের ধা/ক্কা/য় শি’শুর মৃত্যু রাজশাহীতে কমিউনিটি ক্লিনিকে ওষুধ সংকট, খালি হাতে ফিরছেন রোগীরা গ্রিন ভ্যালি পার্কে বিদেশি পর্যটকের সঙ্গে অশালীন আচরণ, জড়িতদের শাস্তির দাবি

শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মানুষ তারেক রহমানের দিকে তাকিয়ে আছে: নাটোরে দুলু

নাটোর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:২৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬ ১৯১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মানুষ তারেক রহমানের দিকে তাকিয়ে আছে: নাটোরে দুলু

আওয়ামী লীগের সাবেক এমপির গ্রেপ্তার দাবিতে বড়াইগ্রামে বিএনপির বিক্ষোভ সমাবেশ

বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “তারেক রহমানের প্রত্যাবর্তন শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীর মানুষ দেখেছে। তারেক রহমান এখন বাংলাদেশের মানুষের আস্থার নাম। যে মানুষটির দিকে ২০ কোটি মানুষ দীর্ঘদিন অপেক্ষা করেছে, তার নাম তারেক রহমান।”

সোমবার (৫ জানুয়ারি) দুপুরে নাটোরের বড়াইগ্রাম থানা মোড়ে আয়োজিত এক বিশাল বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপির চেয়ারপারসন তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে আওয়ামী লীগের সাবেক এমপি সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে দুলু বলেন, “আজ সকল প্রোপাগান্ডা, আলোচনা ও সমালোচনার অবসান ঘটিয়ে বাংলাদেশের মানুষ এক জায়গায় এসে দাঁড়িয়েছে। এই মুহূর্তে বাংলাদেশের মানুষের ঐক্যের প্রতীক একটাই—তারেক রহমান।”

তিনি আরও বলেন, “অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আমাদের নেত্রী তার সন্তানের নেতৃত্বে যে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে উঠছে, তা তিনি দেখে যেতে পারলেন না। আমি তাঁর আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। দীর্ঘ ১৮-২০ বছর তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। সেই গণতন্ত্র আজ নতুন রূপ পাচ্ছে তার ছেলে তারেক রহমানের নেতৃত্বে।”

আগামী দিনের নেতৃত্ব প্রসঙ্গে দুলু বলেন, “এই দেশকে সামনে এগিয়ে নেওয়ার সক্ষমতা একজন মানুষেরই আছে। শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মানুষ আজ তারেক রহমানের দিকে তাকিয়ে আছে।”

সমাবেশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, বড়াইগ্রাম উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শামসুল ইসলাম রনি, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, শহিদুল্লাহ সোহেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মানুষ তারেক রহমানের দিকে তাকিয়ে আছে: নাটোরে দুলু

আপডেট সময় : ০৫:২৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬