ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বাগাতিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজশাহীতে ধ/র্ষ/ণ মামলার রায় পুনর্বিবেচনা ও শি/শু ধ’র্ষ’ণে’র বিচার দাবিতে মানববন্ধন যাত্রীবেশে নারীকে কু’পিয়ে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু নলডাঙ্গায় হালতি বিলে পোনা মাছ নিধনের বিরুদ্ধে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা নলডাঙ্গায় সরকারি সারবোঝাই ট্রাক খাদে উল্টে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক-হেলপার অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ

লালপুরে যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ ২০ জন আটক

এম এম মামুনঃ
  • আপডেট সময় : ০১:২২:১৪ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫ ৩৫৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ ২০ জন আটক

নাটোরের লালপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে মাদক, হ্যাকিং ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ২০ জনকে আটক করা হয়েছে। এ সময় দুটি আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। রোববার (৯ নভেম্বর) দুপুরে আটক ব্যক্তিদের আদালতে প্রেরণ করা হয়।

লালপুর থানা সূত্রে জানা যায়, নাটোর জেলা পুলিশের নেতৃত্বে র‍্যাব, আর্মড পুলিশ ও লালপুর থানা পুলিশের একটি যৌথ দল শনিবার সকাল থেকে রবিবার সকাল পর্যন্ত পদ্মা নদীর চরাঞ্চলসহ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে আগ্নেয়াস্ত্র, মাদক এবং হ্যাকিং–সংক্রান্ত অপরাধে জড়িত ব্যক্তিদের আটক করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন রাজশাহী আরআরএফের অতিরিক্ত ডিআইজি দীন মোহাম্মদ, নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, নাটোর সদর সার্কেলের মাহমুদা আক্তার নেলি, বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শোভন চন্দ্র হোড়, সিংড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার নূর মোহাম্মদ, ডিবি পুলিশের ওসি মো. হাবিবুল্লাহ, লালপুর থানার ওসি রফিকুল ইসলাম এবং সিংড়া থানার ওসি মমিনুজ্জামান।

অভিযান চলাকালে পদ্মা নদীর চরের একটি ঝুপড়ি ঘর থেকে একটি ওয়ান শুটারগান, একটি রিভলভার এবং বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “পদ্মা নদীর চরাঞ্চলসহ উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযানে ২০ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় লালপুর থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।” আটক ব্যক্তিদের রবিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ ২০ জন আটক

আপডেট সময় : ০১:২২:১৪ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫