ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মান্দায় তিনদিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন পঞ্চগড়ে জগদল ডিগ্রী কলেজে এমপি নওশাদ জমিরকে সংবর্ধনা, শিক্ষার্থীদের বিদায় ও বরণ অনুষ্ঠান পঞ্চগড়ে চিলকা নদী থেকে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার রাজশাহীতে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান রাজশাহীতে অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মাঠে নেমেছে রাসিকের রাজস্ব বিভাগ রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি মানুষ ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদ ভবন মধ্যস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন বাগাতিপাড়ায় গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত সামান্য বৃষ্টিতেই পানিতে তলিয়ে যায় জামনগর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক, ভোগান্তিতে ব্যবসায়ী ও পথচারীরা পঞ্চগড়ে জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

লালপুরে ফেসবুক-ইমো হ্যাকিং চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

লালপুর (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:৪৭:০৯ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬ ৪৮৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে ফেসবুক-ইমো হ্যাকিং চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

প্রবাসীদের আইডি হ্যাক করে প্রতারণার অভিযোগ, উদ্ধার ৯টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন

নাটোরের লালপুর থানার পুলিশের বিশেষ অভিযানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো ও মেসেঞ্জার হ্যাকিং চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় হ্যাকিং ও প্রতারণার কাজে ব্যবহৃত ৯টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

লালপুর থানার এসআই মোঃ মুনসুপ আলী, এএসআই (নিঃ) মোঃ আনছার আলী ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে শুক্রবার (০৯ মে ২০২৬) রাত ১টা ১০ মিনিটের দিকে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন- লালপুর উপজেলার দুড়দুড়িয়া গ্রামের মোঃ দোয়াবরের ছেলে মোঃ রাজন আলী (৩১) অপর দুইজন রাজশাহী জেলার বাঘা উপজেলার চকে-নায়ের এলাকার মৃত মজিবর রহমানের ছেলে মোঃ আহাদ আলী (১৯) এবং প একই এলাকার মোঃ তুহিন আলীর ছেলে মোঃ তুষার আলী (২০)।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ ব্যবহার করে প্রবাসীদের ফেসবুক, মেসেঞ্জার, ইমো ও হোয়াটসঅ্যাপ আইডিতে অবৈধভাবে প্রবেশ করতেন। পরে পাসওয়ার্ড পরিবর্তন করে আইডিগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে প্রতারণামূলকভাবে অর্থ আদায় করতেন।

অভিযানকালে তাদের কাছ থেকে হ্যাকিং ও প্রতারণার কাজে ব্যবহৃত ৯টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে লালপুর থানায় মামলা নম্বর-১৫, তারিখ ০৯/০৫/২০২৬ ইং, সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৬ এর ১৭(২)(খ)/২২(২)/২৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পরে গ্রেপ্তারকৃতদের শুক্রবার আদালতে সোপর্দ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে ফেসবুক-ইমো হ্যাকিং চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

আপডেট সময় : ০২:৪৭:০৯ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬